শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে আরশ খান

শুটিং নয়, বন্যার্তদের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালী পৌঁছে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। বন্যাকবলিত নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আশপাশের জেলার বেশ কয়েকজন বন্ধু।

আজ শুক্রবার ঢাকায় ফিরে বন্যাদুর্গত এলাকায় আরও খাবার পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেতা আরশ খান। তিনি বলেন, ‘আমি নিজ চোখে কখনও এ রকম দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে, এ সময় মানুষের পাশে থাকা দরকার। তাই আমরা কয়েকজন মিলে চলে এসেছি, আমাদের মতো করে কাজ করে যাচ্ছে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমি চাই, আমার দেখাদেখি আরও দশটা মানুষ গিয়ে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক।’

নোয়াখালীতে কবে গেছেন? কদিন থাকবেন? জানতে চাইলে আরশ খান বলেন, ‘দুদিন ধরে আছি, আজ চলে যাব ঢাকায়। একটা টিম থাকবে। আরও একটা টিম কাজ করতে আসছে ঢাকা থেকে। আমি ঢাকায় গিয়ে আবারও কিছু শুকনো খাবার পাঠাবো। এই মুহূর্তে খাবার দরকার। পাশাপাশি কিছু কাপড় দরকার, যেগুলো ঢাকা থেকে পাঠাতে পারবো।’

আরশ খান এই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী। টিভিনাটকে এরই মধ্যে প্রায় পঞ্চাশের বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বেশকিছু নাটক জনপ্রিয়তাও পেয়েছে। ‘জটিল প্রেম’, ‘লাভ টর্চার’, ‘রাখাল বালিকা’, ‘হেডফোন’ নাটকগুলো তাকে পরিচিতি এনে দিয়েছে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স