শীর্ষস্থান পুনরুদ্ধার করলো আর্সেনাল

মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। সেই গোলেই ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল।

টানা দ্বিতীয় সপ্তাহে এসে শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ শুরুর আগেই ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান অবস্থানটি খোয়ায় আর্সেনাল। কিন্তু কিছুক্ষণ বাদে মাঠে নেমেই সিটিকে আবারও দুইয়ে ঠেলে দেন গানাররা।

হাঁটুর চোটের কারণে এই মৌসুমে নিয়মিত দলের স্কোয়াডে নেই মার্টিন ওডেগার্ড। এরপরও মাঠে ফিরেই দেখালেন নিজের আসল রূপ। ১৪ মিনিটে বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেন ব্রাইটন গোলকিপার বার্ট ভারব্রুগেনকে।

ম্যাচে পুরোপুরি দাপট ধরে রাখে আর্সেনাল। এর মধ্যেই ৫২ মিনিটে জর্জিনিও রাটারের আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ করে গানাররা।

৬৪ মিনিটের আগপর্যন্ত খুব একটা আক্রমণ করতে পারেনি ব্রাইটন। সেই সময় ইয়াসিন আয়রির শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে দিয়েগো গোমেজ জোরালো শটে গোল করে ব্যবধান কমান।

শেষদিকে অতিথি দলটি জোরালোভাবে ফিরে আসে এবং ইয়ানকুবা মিনতেহের বাঁকানো শটটি যদি আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার অসাধারণ সেভে তা আটকে না দিতেন, তাহলে তারা সমতায় ফিরতে পারত।

শেষটা ছিল টানটান উত্তেজনাপূর্ণ, তবে আর্সেনাল শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয়। এই জয়ে ১৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় ৪২। একই দিনে নটিংহাম ফরেস্টকে হারানো ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪০।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প