শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ মুম্বাই পুলিশের!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মুম্বাই পুলিশ। বাড়িতে হাজির হয়ে অভিনেত্রীর কাছ থেকে বেশ কয়েকটি ব্যাংকের নথিপত্র, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তদন্তকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, ৬০ কোটি রুপি জালিয়াতির মামলায় ফেঁসেছেন শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্র। আর সে কারণেই  অভিনেত্রীর রেকর্ড বয়ান করতে সোমবার (৬ অক্টোবর) বাড়িতে হাজির হন মুম্বাই পুলিশের ইকোনোমিক অফেন্স উইং (ইওডব্লিউ)।

জিজ্ঞাসাবাদে শিল্পা তার বিজ্ঞাপন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের বিষয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দেন। শিল্পার দেয়া বেশ কয়েকটি নথিপত্র এরইমধ্যে যাচাই করতে শুরু করেছে তদন্ত কমিটি।

আর্থিক জালিয়াতির মামলায় গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা শিল্পার স্বামী রাজ কুন্দ্রের বয়ান রেকর্ড করে। নতুন খবর, রাজের বয়ান সন্তুষ্টজনক না হওয়ায় আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীর স্বামীকে।

ব্যবসায়ী দীপক কোঠারির দায়ের করা মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে এ তারকা দম্পতি। দুই সেলিব্রেটির বিরুদ্ধে দীপকের অভিযোগ, শিল্পা এবং রাজ তার সঙ্গে ৬০ কোটি রুপির বেশি অর্থ প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। ব্যবসায়ীর দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালে ব্যবসা সম্প্রসারণের নামে নেয়া তার অর্থ ব্যক্তিগত খরচে নষ্ট করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্র। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর