কটাক্ষের শিকার প্রসেনজিৎ, মুখ খুললেন বোন পল্লবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হলেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রেড রোড পূজা কার্নিভালে যোগ দেয়ার পর উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বার্তা দিলে সমালোচনার ঝড়ে পড়েন অভিনেতা। এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রেড রোড পূজা কার্নিভালে অংশ নেন প্রসেনজিৎ।

এদিকে ভারতের উত্তরবঙ্গে চলছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। জমকালো অনুষ্ঠানে অংশ নেয়ার পর প্রাকৃতিক এ দুর্যোগ নিয়ে ফেসবুকে বার্তা দিতেই অভিনেতাকে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।

কমেন্ট বক্স স্ক্রল করে জানা যায়, পূজার জমকালো কানির্ভাল অনুষ্ঠানে অংশ নিয়ে নেচে গেয়ে স্টেজ মাতিয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করায় ক্ষেপেছেন ভক্তরা। বিষয়টি মেনে নিতে পারেননি নেটিজেনরাও।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,

কানির্ভালে যোগ দিলে কি উত্তরবঙ্গের জন্য শোকপ্রকাশ করতে নেই? আমি কখনওই দাদার কোনও বিষয়ে বক্তব্য জানাই না। পুরোটাই দাদার ব্যক্তিগত ব্যাপার।  তাই এ বিষয়েও কিছু বলতে চাইছি না।

প্রশ্ন ছুঁড়ে দিয়ে পল্লবী আরও বলেন,

সমাজমাধ্যমে এখন সবাই লিখতে পারেন। মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে। আমরা কাউকে চিনি না। কিন্তু আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণ কি প্রত্যাখ্যান করা উচিত?

আফসোস করে তিনি বলেন,

দেশে প্রাকৃতিক বিপর্যয় নতুন নয়। বিশ্ব উষ্ণায়নে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি তো শোধ নেবেই।

সবশেষে বন্যার ভয়াবহতা নিয়ে অভিনেতার বোন বলেন,

আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। তখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় বিপর্যয় হয়তো না-ও হতে পারতো। আমাদের উচিত আগাম সতর্ক থাকা।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর