শাহরুখের ‘পাঠান’কে টপকে গেল ‘স্ত্রী ২’

গত ১৪ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে যাচ্ছে অমর কৌশিকের সিনেমা ‘স্ত্রী ২’। একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি। এবার আরও একটি নতুন মাইলফলক গড়ল ‘স্ত্রী ২’। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে ছবিটি। খবর হিন্দুস্তান টাইমসের

কিছুদিন আগেই এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’ ছবিটির হিন্দি সংস্করণের আয়কে ছাপিয়ে গিয়েছে ‘স্ত্রী ২’।

এবার এটি ‘পাঠান’ ছবির বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব পেল।

গতকাল রোববার পর্যন্ত ‘স্ত্রী ২’ ভারতীয় বক্স অফিস থেকে ৫২৭ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ‘পাঠান’ ছবিটি গত বছর ৫২৪ কোটি ৫৩ লাখ রুপি আয় করেছিল ভারতীয় বক্স অফিস থেকে। ফলে রোববার সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারের আয়কে ছাপিয়ে গেল ‘স্ত্রী ২’।

তবে হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবি হতে গেলে টপকাতে হবে শাহরুখের আরেকটি ছবি ‘জওয়ান’-এর রেকর্ড। ‘কিং খান’ অভিনীত ও অ্যাটলি পরিচালিত ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫৮২ কোটি ৩১ লাখ রুপি আয় করেছিল।

সেই রেকর্ড ভাঙতে আরও অনেক দূর এগোতে হবে ‘স্ত্রী ২’–কে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান