শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরকে উড়িয়ে দিলো রাজশাহী

প্রথম ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ রইলো তাওহিদ হৃদয়ের, দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ ওয়াসিমের। তবে সেঞ্চুরি মিস করলেও বিজয়ীর হাসি হেসেছেন ওয়াসিম, যেটা হাসতে পারেননি হৃদয়।

সিলেটে বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সকে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে রাজশাহী। এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল, রংপুর নেমে গেছে তিনে।

লক্ষ্য ছিল ১৭৯ রানের। তানজিদ হাসান তামিম (৩) ব্যর্থ হলেও শান্ত আর ওয়াসিমের ব্যাটে জয় পেতে একদমই কষ্ট হয়নি রাজশাহীর। দ্বিতীয় উইকেটে ওয়াসিম-শান্ত ৫১ বলে ১০৫ রানের জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসেন।

৪২ বলে ৬টি বাউন্ডারি আর ৪ ছক্কায় ৭৬ রান করে আউট হন শান্ত। ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসে ৭ চার আর ৪ ছক্কা হাঁকান ওয়াসিম।

এর আগে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয়। তবে সম্ভাবনা জাগিয়েও দেখা পাননি সেঞ্চুরির।

ইনিংসের শেষ বলে তার সেঞ্চুরির জন্য দরকার ছিল ৩ রান। জিমি নিশামের ইয়র্কার বল হৃদয় ব্যাটে লাগালেও হয় ডট। হৃদয় অপরাজিত ছিলেন ৯৭ রানে। তার ইনিংসে ভর করে রংপুর দাঁড় করায় ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে রংপুর। রিপন মণ্ডলের শিকার হন কাইল মায়ার্স (৬ বলে ৮)। সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস আর ইফতিখার আহমেদও। লিটন ১৪ বলে ১১ আর ইফতিখার ফেরেন ১৫ বলে ৮ রান করে।

৭২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে বিশাল জুটি গড়ে তোলেন হৃদয় আর খুশদিল শাহ। ৫১ বলে তারা যোগ করেন ১০৫ রান।

খুশদিল ২৯ বলে ৪৪ করে আউট হন। কিন্তু হৃদয় এগিয়ে যাচ্ছিলেন বিপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরির দিকে। হলো না।

৫৬ বলে ৯৭ রানের হার না মানা ইনিংসে ৮টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান হৃদয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত