শান্তি পুরস্কার হস্তান্তর যোগ্য নয়: নোবেল ইনস্টিটিউট

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট স্পষ্ট জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার কখনোই হস্তান্তর, ভাগাভাগি বা বাতিল করা যায় না। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর এক মন্তব্যের পর এ ব্যাখ্যা দেয় সংস্থাটি।

মাচাদো ইঙ্গিত দিয়েছেন, যে তিনি তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেন।

এরপর এক বিবৃতিতে নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী একবার কোনো নোবেল পুরস্কার ঘোষণা হলে তা চূড়ান্ত ও স্থায়ী হয় এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। একই সঙ্গে তারা জানায়, পুরস্কারপ্রাপ্তদের পরবর্তী বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে নোবেল কমিটি কোনো মন্তব্য করে না।

বিবৃতিতে বলা হয়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা আর বাতিল, ভাগ বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চিরকালের জন্য বহাল থাকে।

সোমবার ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য কৃতজ্ঞতা হিসেবে তিনি ট্রাম্পকে পুরস্কারটি দিতে পারেন।

হ্যানিটি তাকে জিজ্ঞেস করেন, তিনি কি সত্যিই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন? উত্তরে মাচাদো বলেন, এখনও তা ঘটেনি।”

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটনে আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে নির্ধারিত বৈঠকে যদি তাকে এই সম্মান দেওয়া হয়, তবে তিনি তা গ্রহণ করতে সম্মানিত বোধ করবেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প