‘শান্তি’ পুরস্কার পেলেন ট্রাম্প

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।

ফুটবল যেমন বিশ্বকে এক সুতোয় গাঁথার বার্তা দেয়, তেমনই যুদ্ধের বিপরীতে শান্তির জন্য কাজ করায় ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এসময় পুরস্কারের সনদ থেকে অংশবিশেষ পড়ে শোনান ইনফান্তিনো। যেখানে বলা হয়েছে, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

jagonews24

এদিন, বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, ‘এটি আপনার পুরস্কার, এটি আপনার শান্তি পুরস্কার’।

এসময় মার্কিন প্রেসিডেন্ট তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘এটি সত্যিই আমার জীবনে একটি মহান সম্মান প্রাপ্তি। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।’

ফিফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি এ পুরস্কার ঘোষণা করে। মূলত, শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রমী, অসাধারণ পদক্ষেপ গ্রহণকারী এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য এটি চালু করা হয়েছিল।

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে বছরজুড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প