শাকিলকে নিজের দ্বিতীয় শিকার বানালেন তাসকিন, হঠাৎ চাপে পাকিস্তান

সিরিজের প্রথম টেস্টে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের সৌদ শাকিল। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সহ অধিনায়ককে ১৬ রানের বেশি করতে দেননি তাসকিন। স্টাম্প ভেঙে শাকিলকে নিজের দ্বিতীয় শিকার বানান টাইগার পেসার।

৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হঠাৎ চাপে পড়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৪ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১৫৪ রান। মোাহাম্মদ রিজওয়ান ০ আর বাবর আজম ২০ রানে অপরাজিত আছেন।

আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি শফিক।

মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ১ উইকেটে ৯৯ রান করে মধ্যাহ্নভোজে যায় পাকিস্তান।

বিরতি থেকে এসেই পাকিস্তানের শতরানের (১০৭ রান) জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান শান মাসুদ। ৬৯ বলে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।

মাসুদকে ফেরানোর কিছুক্ষণ পরই ফিফটি করা ব্যাটার সাইম আইয়ুবকেও প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। ডানহাতি স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি। গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করে (টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি) ফেরত যান আইয়ুব।

  • Related Posts

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা, লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রাম-শহরে বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল)…

    Continue reading
    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে…

    Continue reading

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    নিউজিল্যান্ডের বিপক্ষে এক যুগ পর বাংলাদেশের সিরিজ জয়

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা