শহিদের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। একসাথে সিনেমা করার পর তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে চর্চাও চলে বহুদিন কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

তাদের সম্পর্ককে দুই পরিবারও এতে সম্মতি দিয়েছিলেন। অনুরাগীদের পছন্দের জুটি ছিলেন তারা। কিন্তু ভুল বোঝাবুঝির পর দুজন দুজনার দুটি পথ বেছে নেন।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জাব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শহিদের বিচ্ছেদ ঘটে।

তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খোলেননি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল।

কারিনার কথায়, শহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না।

তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।

এদিকে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা সাধারণত শহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। তবে প্রাক্তনের প্রতি এখনও শুভকামনা রয়েছে কারিনার।

  • Related Posts

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    তামিলনাড়ুর অভিনেতা-রাজনীতিবিদ ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় থালাপতিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত বছর করুরে তার দলের জনসংযোগ কর্মসূচিতে পদপিষ্ট…

    Continue reading
    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল