শততম জন্মদিনের দুদিন আগে মারা গেলেন অভিনেত্রী

শততম জন্মদিনের আনন্দ আর দেখা হলো না তার। মাত্র দুইদিন আগেই থেমে গেল দীর্ঘ সৃজনশীল জীবনের পথচলা। ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন ৯৯ বছর বয়সে চিরবিদায় নিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

গত ২৮ নভেম্বর ল্যাবাস্টাইড ডি’আর্মাগনাকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসে।

১৯২৫ সালের ৩০ নভেম্বর অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্ম নেওয়া বোর্দিন ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে। ৫০-এর দশকে তিনি দ্রুতই নজর কাড়েন দর্শক ও নির্মাতাদের। বিলি ওয়াইল্ডার নির্মিত জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’- এ অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য রিভার গার্ল’ সিনেমায় তিনি একজন ম্যাগাজিন সম্পাদকের চরিত্রে অভিনয় করেন। পাশাপাশি ‘ইট হ্যাপেনস ইন রোমা’ এবং ‘ডিশনোরেবল ডিসচার্জ’- এ একই ধরনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। ওয়াইল্ডার ও আইএএল ডায়মন্ডের লেখা প্যারিসভিত্তিক ‘লাভ ইন দ্য আফটারনুন’ ছবিতে মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের বিপরীতে দেখা যায় লিসে বোর্দিনকে।

যুক্তরাষ্ট্রে অ্যালাইড আর্টিস্টস কর্তৃক মুক্তি পাওয়া এই সিনেমাটি যদিও বাণিজ্যিক সাফল্য পায়নি তবে ইউরোপে ব্যাপক ব্যবসা করেছিল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’, ‘কোয়ে দেস ইলিউশনস’ এবং ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’।

ব্যক্তিজীবনে লিসে বোর্দিন অল্প সময়ের জন্য ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন। জীবনের দীর্ঘ অসাধারণ অধ্যায় পেরিয়ে শেষ বয়সে তিনি শান্তিপূর্ণভাবে বিদায় নিলেন।

তার প্রয়াণে চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন এক অনবদ্য শিল্পীকে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প