শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। খবর এএফপির।

তবে তাইওয়ানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার রাত ১১ টা ৫ মিনিটে রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমের ইলান কাউন্টির কাছে সমুদ্রে ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

ইলান কাউন্টির ফায়ার ব্যুরো এএফপিকে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে উঠেছে এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, এটি পুরো তাইওয়ানজুড়েই অনুভূত হয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ইলান শহরে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তাইওয়ান রেলওয়ে জানিয়েছে, তারা ইলানে চলাচলকারী চারটি ট্রেন সেবা স্থগিত রেখেছে। ফলে ২৭০ জনেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাইপেইয়ের মেট্রো লাইনগুলো প্রায় ২০ মিনিট ধরে কম গতিতে চলছিল। এদিকে ভূমিকম্পের পর জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী চো জং-তাই জনসাধারণকে ‘সতর্ক থাকার এবং প্রতিবেশীদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার’ আহ্বান জানিয়েছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে বলেন, এক ঘন্টা আগে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সৌভাগ্যবশত কেবলমাত্র ছোটখাটো ঘটনার খবর পাওয়া গেছে।

এর আগে গত বুধবার তাইওয়ানে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ১৭ জন নিহত হন। ওই ভূমিকম্পের প্রভাবে ভূমিধস আঘাত হানে এবং হুয়ালিয়েন শহরের আশেপাশের ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা জানান, ২৫ বছরের মধ্যে এটা ছিল তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প