লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৪

লেবানন এবং সিরিয়া সীমান্তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেবাননের সিরিয়া সীমান্তের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একজন খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামের এক সিরীয় নাগরিক।

ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছে যে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তাদের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি দখলদার ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজায় হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও একটি মিত্র গোষ্ঠী। ২০২৩ সালে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে উত্তর ইসরায়েলে আক্রমণ শুরু করে হিজবুল্লাহ।

ইসরায়েল এবং হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মতে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও ইসরায়েলি সেনাবাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে।

জাতিসংঘের অধিকার অফিস গত বছরের নভেম্বরে বলেছিল যে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৮ জন বেসামরিক হতাহতের বিষয়টি তারা যাচাই করেছে, যার মধ্যে কমপক্ষে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।

সেই সময়কালে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১১ জন লেবানিজ বেসামরিক নাগরিককে অপহরণ করেছে। লেবানন গত মাসে জাতিসংঘে ইসরায়েলি বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে। ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে এবং দেশটি থেকে সম্পূর্ণরূপে সরে যেতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চাপ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ইসরায়েল শুধু ২০২৫ সালের শেষ তিন মাসেই কমপক্ষে ২০৩৬ বার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছে। ইসরায়েল লেবাননের ভূখণ্ডের পাঁচটি এলাকা দখল করে রেখেছে, ধ্বংসপ্রাপ্ত সীমান্তবর্তী গ্রামগুলো পুনর্গঠনে বাধা দিচ্ছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষকে তাদের বাড়িতে ফিরে যেতে বাধা দিচ্ছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন