লন্ডন উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস চলচ্চিত্র উৎসব ও কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর এবার যুক্তরাজ্যের ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শুধু নির্বাচিত হওয়াই নয়, উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য প্রতিযোগিতা করবে বাংলাদেশের এই সিনেমা। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে মোট ১০টি সিনেমা লড়বে। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতা বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র সঙ্গে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’ এবং আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’।

এ ছাড়া প্রতিযোগিতায় থাকছে আয়ারল্যান্ডের নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়ে আলোচনায় আসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই দুই আন্তর্জাতিক উৎসবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হওয়ার কৃতিত্বও অর্জন করে এটি। এবার লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় সিনেমাটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাশা আরও বেড়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক ভৌতিক সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেনের ভাষ্য অনুযায়ী, ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প।

গল্পে দেখা যায়, একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা যান। এরপর এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারটিতে এলে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে থাকে। রহস্য, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় গল্পের অজানা দিক।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

আন্তর্জাতিক প্রযোজনার ক্ষেত্রেও রয়েছে সিনেমাটির বিশেষত্ব। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেদ্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

ভেনিস ও টরন্টোর পর লন্ডনের মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমার জন্য নিঃসন্দেহে বড় অর্জন। এবার লন্ডন উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দেশের জন্য নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে চলচ্চিত্রপ্রেমীরা।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়েছে। একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।…

    Continue reading
    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার

    ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

    পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

    কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

    কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

    সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

    টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ

    টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ