রোনালদোর শেষ মুহূর্তের গোলে আল নাসরের জয়

আল শাবাবের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল আল নাসর। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।এর কিছুক্ষণ পরে অবশ্য পেনাল্টি উপহার পেয়েছিল আল শাবাবও। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা।

সৌদি প্রো লিগের ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের তিনটি গোলই অবশ্য তারাই করেছে। নিজ দলের গোল দুটি করেছেন যথাক্রমে আইমেরিক লাপোর্তে এবং রোনালদো। আল শাবাবের গোলটিও আত্মঘাতী।  

গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে দুই দলই জালের ঠিকানা খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালায়। ৬৯তম মিনিটে লাপোর্তের গোলেই প্রথম এগিয়ে যায় আল নাসর। ওই লিড ধরে রেখে এগিয়েও যাচ্ছিল তারা। কিন্তু একদম ৯০তম মিনিটে গিয়ে আলী আলহাসানের আত্মঘাতী গোলে সমতা ফেরে।  

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর যোগ করার সময়ও প্রায় শেষ হয়ে আসছিল। নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু সপ্তম মিনিটে শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি পায় আল নাসর। রোনালদোর নেওয়া স্পটকিকের দিক বুঝতে না পেরে উল্টোদিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক। আল নাসরের হয়ে ‘সিআর সেভেন’–এর গোলসংখ্যা হলো ৫৪ ম্যাচে ৫৫। আর ক্যারিয়ারে গোলসংখ্যা ৯০৭টি।

২-১ ব্যবধানে এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকা আল নাসর অবশ্য পরের মিনিটেই গোল করতে পারতো। কারণ পাল্টা পেনাল্টি আদায় করে নিয়েছিল আল শাবাব। কিন্তু পেনাল্টি মিস করেন দলটির আবদেররাজ্জাক হামদাল্লাহ। আল শাবাব স্ট্রাইকারের এই মিসে জয় নিশ্চিত হয় আল নাসরের।  

৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ৪ জয় ও ৩ হার নিয়ে চারে আছে আল শাবাব।  

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি