রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

সৌদি প্রো লিগে আল আখদাউদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। সেই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি গোল করেছেন জোয়াও ফেলিক্স।

শনিবার (২৭ ডিসেম্বর) আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমার্ধে দুটি গোলের দেখা পান রোনালদো। আর ফেলিক্স গোলটি করেন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। এই পারফরম্যান্সে লিগে ১০ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে আল নাসর। যা কিনা নতুন রেকর্ড।

টেবিলের দুইয়ে থাকা আল হিলালের চেয়ে আল নাসর এগিয়ে ৪ পয়েন্ট।

ম্যাচ হারলেও আল আখদাউদ শুরুটা করেছিল ইতিবাচক। আল নাসরের হাই ডিফেন্স লাইনকে পরাজিত করার লক্ষ্যেই খেলতে থাকে। কিন্তু স্বাগতিক দল, যারা কিনা মাত্র ৫ গোল হজম করেছে লিগে। আটকে রাখতে সমর্থ হয় প্রতিপক্ষকে।

১৬ মিনিটেই গোলের দেখা পেয়ে গিয়েছিল আল নাসর। রোনালদোর শট ক্রসবারের নিচে লেগে গোললাইন স্পর্শ করেছে বলে মনে হলেও অফসাইডে সেটি বাতিল হয়ে যায়।

খালেদ নারেই আল নাসরের সামনে বেশ কয়েকবার হুমকি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু শেষ পর্যন্ত গোলে পরিণত করতে পারেনি তিনি। এদিকে আল নাসর মাঠের সব বিভাগেই ধীরে ধীরে নিজেদের আধিপত্য বাড়াতে থাকে।

৩২তম মিনিটে সেট-পিস থেকে আল নাসর গোলের শুরু করে। জোয়াও ফেলিক্স ফ্রন্ট পোস্টে দুর্দান্ত একটি কর্নার নেন। যেখানে আবদুলেলাহ আল-আমরি হেড করে বলটি দূরের পোস্টের দিকে পাঠান। সেখানে থাকা রোনালদো জোরালো শটে বল জালে জড়ান।

বিরতির ঠিক আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। ডান দিক থেকে মার্সেলো ব্রোজোভিচ বক্সের ভেতরে নিচু ক্রস দেন, আর রোনালদো প্রথম স্পর্শেই নিকট পোস্টে শট নিয়ে নিজের ব্রেস সম্পন্ন করেন।

৬৬তম মিনিটে সুলতান আল গানামের ক্রস থেকে আবারও জাল খুঁজে পান রোনালদো। কিন্তু অফসাইডে গোলটি বাতিল হলে ম্লান হয়ে যায় রোনালদোর সপ্তম হ্যাটট্রিকের আনন্দ।

দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় আল আখদাউদ ব্যস্ত ছিল প্রতিপক্ষকে ব্যবধান বাড়াতে না দেওয়ার প্রচেষ্টায়। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নাওয়াফ আল বুশাল ঠিকই গোল করিয়ে নেন জোয়াও ফেলিক্সকে দিয়ে।

সেটি ছিল আল নাসরের তৃতীয় গোল। ৩ গোলের সবকটিই আল নাসর পেয়েছে পর্তুগালের খেলোয়াড়দের পা থেকে। ৩-০ ব্যবধানে জয়ও তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান