রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের অন্যরকম ইফতার মাহফিল

প্রতিবারের মতো এবারও পবিত্র রমজানে ইফতার মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। অতীতে শুধুমাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, স্থানীয় ও প্রবাসী ব্যবসায়ীদের সম্মানে ইফতার আয়োজন করা হলেও এ বছর রেমিট্যান্স যোদ্ধা সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সম্মানে দূতাবাস ভবনেই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

পবিত্র রমজানে সারাদিন রোজা শেষে হরেক রকম খাবার ছাড়া বাংলাদেশিদের ইফতার জমে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা দেশে কিংবা প্রবাসে ইফতার আয়োজনে খেজুর, পেয়াজু, ডিম আলুর চপ, বেগুনি, ছোলা মুড়িসহ আরও নানান খাবার রাখেন। সময়ের সাথে ভিন্ন স্বাদের খোঁজে প্রবাসীদের ইফতারেও এখন বিভিন্ন আইটেম যোগ হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ইফতার ও নৈশভোজের আয়োজন করে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। ইফতারে বাংলাদেশিদের পছন্দের আয়োজনের পাশাপাশি রাখা হয় স্থানীয় নানা সুস্বাদু খাবার। যা ইফতার আয়োজনকে করে তোলে পরিপূর্ণ।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে দূতাবাস ভবনেই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন মালে ও এর আশপাশের শহরে অবস্থানরত সাধারণ প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রবাসী ব্যবসায়ীরা।

অংশ নেন মিশনের তৃতীয় সচিব জিল্লুর রহমান, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, এনবিএল মানি ট্রান্সপার লিমিটেডের সিও মাসুদুর রহমানসহ আরও অনেকে। এক কথায় ইফতার অনুষ্ঠানটি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতার পূর্বে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন হাফেজ মোহাম্মদ জুনাইদ। এরপর প্রধান অতিথি হিসেবে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

নিজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই দূতাবাসের এই ইফতার আয়োজন উল্লেখ করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি