রেকর্ডমূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

পাক-ভারত সংঘাতে থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের মাঠে গড়াচ্ছে। আগামী শনিবার (১৭ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। তার আগে এলো সুখবর। আইপিএলে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আসরের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলারকে দলে টেনেছে তার সাবেক ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল দিল্লি ক্যাপিটালস। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজকে দলে টানার বিষয়টি জানায় দিল্লি। ৬ কোটি রুপিতে এই টাইগার ফাস্ট বোলারকে দলে টানল দিল্লি। আইপিএলে এবারই রেকর্ড মূল্যে দল পেলেন এই বাঁহাতি। 


অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। দুই বছর পর ফের দিল্লির জার্সিতে দেখা যাবে মোস্তাফিজকে। ফ্রেজার-ম্যাকগার্ককে আর এই মৌসুমে না পাওয়ায় ২৯ বছর বয়সী বাংলাদেশি ফাস্ট বোলারকে দলে নিল অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিটি। 


পাহলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ায় গত ৮ মে স্থগিত হয় আইপিএল। সেদিন ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচটি থেমে যায়। প্রথম ইনিংসের মাত্র ১০.১ ওভারের পর স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেয়া হয়। পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। নতুন করে খেলা মাঠে গড়ানোর ঘোষণা এলেও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশের অনেক তারকাই আর এই আসরে ফিরতে ইচ্ছুক নন। ফ্রেজার-ম্যাকগার্ক তাদেরই একজন। তার বদলি হিসেবে কপাল খুলল টাইগার তারকার। 

নতুন সূচি অনুযায়ী, আগামী রোববার (১৮ মে) গুজরাটের বিপক্ষে খেলবে দিল্লি। এই ম্যাচ দিয়েই আইপিএলে ফিরতে পারেন মোস্তাফিজ।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। কিন্তু এবারের আসরের আগে মেগা নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে এবারের আসরে এতদিন কোনো বাংলাদেশি তারকাই ছিলেন না। অবশেষে দিল্লি মোস্তাফিজকে দলে টানায় সেই শূন্যতা দূর হলো।


দিল্লি ক্যাপিটালসে পাক্কা দুই মৌসুম পর ফিরলেন মোস্তাফিজ। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত দুই মৌসুমে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। আইপিএলে সব মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। 


এবারের আসরে দিল্লি এখন পর্যন্ত প্লে-অফের লড়াইয়ে টিকে আছে। ১১ ম্যাচের ৬টিতে জেতায় ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প