লাহোর কালান্দার্সে ডাক পেয়ে বোর্ডের ছাড়পত্র পাওয়ার চেষ্টায় সাকিব

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।

সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। একইদিনে জানা গেলো, পিএসএলের দল লাহোর কালান্দার্স নিয়েছে সাকিব আল হাসানকে।

সাকিবকে কেনার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। তবে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, লাহোরের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন এই অলরাউন্ডার।

পিএসএল ড্রাফটে নাম দিলেও এবার অবিক্রীত ছিলেন সাকিব। আসরের মাঝপথে এসে দল পেলেন টাইগার এই অলরাউন্ডার।

এদিকে লাহোর সাকিবকে চাইলেও কিছু আনুষ্ঠানিকতা রয়ে গেছে। সাকিবকে বিসিবির কাছ থেকে ছাড়পত্র (এনওসি) নিতে হবে। দেশের বাইরে থেকে খেলতে গেলেও এটি লাগবেই। বিকল্প নেই।

জানা গেছে, এরই মধ্যে বোর্ডের দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন দিয়েছেন সাকিব। ফোন দিয়েছিলেন তার ক্রিকেট গুরু ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও। তবে ফাহিম জাগো নিউজকে জানিয়েছেন, তিনি বোর্ড মিটিংয়ে থাকায় ফোন ধরতে পারেননি।

সাকিব আরও অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন। আজ রাতে বা কাল সকালের মধ্যেই এনওসি পেয়ে যাওয়ার কথা তার। সেটা হলে পিএসএলের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১