রাহুলের শেষযাত্রায় বিশৃঙ্খলা, শ্মশানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ বন্ধুরা

আজ (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে শেষ বিদায় জানানো হয় প্রয়াত টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়ে তার নিথর দেহ কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে নিয়ে যান স্কুলজীবনের বন্ধুরা।

তবে মরদেহ শ্মশানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অভিযোগ উঠেছে, সাধারণ বন্ধুদের ঢুকতে বাধা দিয়ে বেছে বেছে শুধু তারকাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। এ নিয়েই শুরু হয় জোর বাগবিতণ্ডা।

রাহুলকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, রুকমা রায়, ইন্দ্রাশীষ রায়সহ আরও অনেকে।

প্রয়াত অভিনেতার বন্ধুদের অভিযোগ, শ্মশানের গেটেই তাদের আটকে দেওয়া হয়। সেই সময় শুধু তারকাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। পরে প্রতিবাদ জানালে শেষমেশ তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে ভেতরে প্রবেশের পরও একই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।

জানা যায়, কিছু তারকাকে চুল্লির সামনে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, রাহুলের শৈশবের বন্ধুরা সেখানে যেতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘আমরা ছোটবেলার বন্ধু। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। আমাদেরই যদি ভেতরে যেতে না দেওয়া হয়, তাহলে কাদের দেওয়া হবে? শুধু তারকাদের দেখেই অনুমতি দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) বিকেলে রাহুলের মৃত্যুর খবর পেয়েই রাতেই ওড়িশার তালসারিতে ছুটে যান তার স্কুলের বন্ধুরা। ময়নাতদন্ত শেষে বন্ধুর মরদেহ আগলে তারাই কলকাতায় ফিরিয়ে আনেন। সেই প্রসঙ্গ তুলে এক বন্ধু বলেন, ‘গতকাল রাত থেকে আমরা সঙ্গে আছি। আর আজ আমাদেরই বাইরে রাখা হচ্ছে!’

শোকের দিনে এমন ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাহুলের ঘনিষ্ঠ মহলে। অনেকেই মনে করছেন, শেষ বিদায়ের মুহূর্তে এমন বৈষম্য অমানবিক এবং অনাকাঙ্ক্ষিত।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প