রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নেয়া কর্মসূচিসহ তাদের স্ব স্ব বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের