রাশিয়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান জেলেনস্কি

রাশিয়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত রাশিয়ার অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুতে হামলা ও মস্কোর ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তিনি বলেন, শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডের জন্য নয়, রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের জন্য আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দরকার। যাতে রাশিয়া শান্তি আলোচনায় বাধ্য হয়।

তিনি বলেন, রাশিয়ার শহরগুলো এমনকি দেশটির সেনাদের আমাদের বোঝানো উচিত তাদের কি দরকার, শান্তি না কি পুতিনকে।

এদিকে ইউক্রেনকে আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষমন্ত্রী লয়েড অস্টিন।

২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমাদেশগুলো। যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র।

অস্টিন বলেন, এই সহায়তার ফলে ইউক্রেনের সক্ষমতা আরও বাড়বে। তাছাড়া এগুলো দ্রত গতিতেই দেশটির কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স