রানশূন্য সুপার ওভার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা। নাটকীয় কিছু ঘটবে, এমন কিছু দেখার অপেক্ষাই থাকেন ভক্ত-সমর্থকরা। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে, যা একটি বেশিই নাটকীয়। এই যেমন গতকাল শুক্রবার মালয়েশিয়া ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং ও বাহরাইন ম্যাচে যা ঘটলো।

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফলাফল বের করতে নিতে হয়েছিল সুপার ওভার খেলার অভিজ্ঞতা। নাটকীয় গল্পের মঞ্চায়ন ঘটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি জেতে হংকং।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে ইনিংসের সব বল খেলে ৮ উইকেটে সমান ১২৯ রান করে বাহরাইন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ভক্তরা আশা করেছিলেন সুপার ওভারও মূল ম্যাচের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য।

প্রথমে সুপার ওভারে ব্যাট করতে নামে বাহরাইন। বল হাতে আসেন হংকংয়ের অফস্পিনার এহসান খান। প্রথম বলে বাহরাইনের ব্যাটার আহমেদ নাসিরকে ডট দেন তিনি। এরপর টানা দুই বলে দুটি উইকেট (আহমেদ নাসির ও শোহাইল আহমেদ) শিকার করেন। ফলে সুপার ওভারে কোনো রান না করেই অলআউট হয় বাহরাইন।

নিয়ম অনুযায়ী, সুপার ওভারে ২ উইকেট হারালে ওই দলকে অলআউট বিবেচনা করা হয়।

সুপার ওভারে শূন্য রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত প্রথম দুটি বল ডট দিলেও তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জয় এনে দেন।

এর ফলে বাহরাইন রেকর্ড বইয়ে নিজেদের নাম লেখে ফেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম দল হিসেবে সুপার ওভারে কোনো রান না করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড করে তারা। এর আগে সুপার ওভারে সর্বনিম্ন স্কোর ছিল আফগানিস্তানের। ২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে মাত্র ১ রান করেছিল তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছিল। প্রথমবার ঘটেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ইংল্যান্ডের ক্লাব সাসেক্স ও দক্ষিণ আফ্রিকার ক্লাব ঈগলসের মধ্যকার ম্যাচ টাই হয়েছিল। উভয় দল ১১৯ রান করেছিল।

সাসেক্সের হয়ে অলরাউন্ডার ইয়াসির আরাফাত সুপার ওভার করেন এবং ঈগলসের ব্যাটসম্যান রাইলি রুশো ও রায়ান ম্যাকলারেনের বিপক্ষে ৯ রান দেন। ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স বল করেন এবং টানা দুই বলে ডোয়াইন স্মিথ ও ররি হ্যামিল্টন-ব্রাউনকে আউট করেন। ফলে তার দল জয় লাভ করে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান