রাজশাহীকে ৮০ রানে গুটিয়ে বিশাল জয় চিটাগংয়ের

টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরলো চিটাগং কিংস। আগের ম্যাচে দুইশোর্ধ্ব সংগ্রহ তাড়ার খুব কাছে গিয়ে হেরে বসা রাজশাহী কিংসকে এবার নাকাল করে ছাড়লো মোহাম্মদ মিঠুনের দল।

চিটাগংয়ের ১৯১ রানের বিশাল সংগ্রহের জবাবে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস। ম্যাচটি তারা হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে।

আট ম্যাচে এটি চিটাগংয়ের পঞ্চম জয়। পয়েন্ট তালিকার তিন নম্বরে তারা। নয় ম্যাচে ছয় হারে পাঁচেই রাজশাহী।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকছিল রাজশাহী। ২০ রানে ৩টি আর ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। এনামুল হক বিজয়ের ২১ বলে ২১ আর আকবর আলির ১৩ বলে ১০ ছাড়া আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।

শরিফুল ইসলাম ১০ রানে আর নাইম ইসলাম ৬ রান দিয়ে নেন দুটি করে উইকেট।

এর আগে নাইম ইসলাম-গ্রাহাম ক্লার্কদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯১ রানের বড় পুঁজি গড়ে চিটাগং কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানকে (৪ বলে ৭) হারালেও নাইম-ক্লার্কের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চিটাগং। ক্লার্ক ২৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৫ আর নাইম ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৬ রান।

এরপর মোহাম্মদ মিঠুন ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২, হায়দার আলি ১৪ বলে ২৫ আর শেষদিকে রাহাতুল ফেরদৌস ৮ বলে খেলেন ১৬ রানের ইনিংস।

তাসকিন আহমেদ ২৩ রানে নেন ২টি উইকেট। মোহর শেখ ২ উইকেট পেলেও খরচ করে ফেলেন ৪৬ রান।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের