রাজবাড়ীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

রাজবাড়ীর কালুখালীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয়েছে। শেষদিনে জেলার বিভিন্নস্থান থেকে আসা সাতটি নৌকা জারি-সারি গানের তালে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে ভিড় করে হাজার হাজার মানুষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বড় কলকলিয়া যুবসংঘের আয়োজনে কলকলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতা শেষ হয়।

বিজয়ী নৌকা প্রথম পুরস্কার হিসেবে পান একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশনসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

নৌকাবাইচ দেখতে আসা স্কুলছাত্র রিফাত জানায়, ‘বাইচের কথা অনেক শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। অনেক ভাল লেগেছে। গানের তালে তালে পানি ছিটিয়ে নৌকা চালিয়েছেন মাঝিরা।’

দর্শক নুরুজ্জামান মিয়া বলেন, ‘বাইচের কথা শুনলে দেখতে যাই। আগে অনেক হলেও এখন হঠাৎ এ ধরনের প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা যেমন ভাল হয়েছে, তেমনি অনেক মানুষ এসেছে বাইচ দেখতে ‘

শাহ আলম নামের আরেক দর্শক বলেন, ‘ছেলে-মেয়েকে নিয়ে বাইচ দেখতে এসেছি। ওরা খুব উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরে আসবে বলে মনে করি।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সাজাহান মণ্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মণ্ডল।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!