অভিবাসী আটক করলে পুলিশ সদস্যদের হাজার ডলার বোনাস দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গতি আনতে রাজ্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের জন্য নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসী আটক অভিযানে সহায়তা করলে প্রতি কোয়ার্টারে সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন কর্মকর্তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) জানায়, যেসব পুলিশ কর্মকর্তা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) সঙ্গে অভিবাসী গ্রেফতারের অনুমতি পেয়েছেন, তারাই এই বোনাসের আওতায় থাকবেন।

বর্তমানে ৪০টি অঙ্গরাজ্যে প্রায় ৮ হাজার ৫০০ কর্মকর্তা ‘২৮৭(জি)’ প্রোগ্রামের আওতায় কাজ করছেন, যা স্থানীয় ও রাজ্য পর্যায়ের পুলিশকে অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেয়।

আইসিই জানায়, কর্মকর্তারা কত শতাংশ অভিবাসী আটক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন তার ওপর নির্ভর করে বোনাসের অংক ৫০০ থেকে এক হাজার ডলারের মধ্যে হবে। এর বাইরে আরও দুই হাজার কর্মকর্তা এই প্রোগ্রামের প্রশিক্ষণ নিচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে শুধু বোনাসই নয়, কর্মকর্তাদের বেতন, সুবিধা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের কিছু অংশও সরকারি তহবিল থেকে বহন করা হবে। পাশাপাশি, নতুন করে সর্বোচ্চ ১০ হাজার কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ দিতে আইসিই ৫০ হাজার ডলার পর্যন্ত সাইনিং বোনাস ঘোষণা করেছে।

আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শিহান বলেন, সব অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ২৮৭(জি) প্রোগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এতে তারা আর্থিক সুবিধা তো পাবেনই, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জাতীয় প্রচেষ্টার অংশ হবেন।

তবে রাজনৈতিক বিশ্লেষক মাইক মাদ্রিদ এই উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেন, এটি আসলে একটি ‘বাউন্টি স্কিম’, যা রাজ্য ও স্থানীয় পুলিশকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং অভিবাসীদের বিরুদ্ধে সরাসরি ফেডারেল নীতির অংশ করে তুলবে।

জুলাইয়ে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে পাস হওয়া বাজেট থেকেই এ অর্থায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এতে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তার জন্য বরাদ্দ ছিল ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি, যা অভূতপূর্ব।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত আইসিই যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৬৮ হাজার অভিবাসীকে আটক করেছে। একই সময়ে দেশ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষকে বহিষ্কার করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!