রাজধানীতে ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

রাজধানীতে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে সকালে যাঁরা রাস্তায় বের হন, তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

রাজধানীতে গতকাল সোমবার থেকেই আকাশ ছিল মেঘলা। দিনের বেলায় রাজধানীতে কিছুটা বৃষ্টি হয়। রাতে বৃষ্টির পরিমাণ ছিল বেশি। তবে আজ ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি চলে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

গত আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন বন্যার পানি নামতে শুরু করলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে উপদ্রুত এলাকায়।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এখনকার বৃষ্টি বন্যা উপদ্রুত এলাকায় খুব বেশি প্রভাব ফেলবে না। আর রাজধানীতেও আজ বেলা ১১টার পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’