রণবীরের ‘ধুরন্ধর’ লুকে মুগ্ধ দীপিকা, মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হইচই

দীর্ঘদিনের প্রেম, দাম্পত্য-তবুও তাদের সম্পর্কে যেন প্রতিদিনই নতুন কিছু না কিছু আবিষ্কৃত হয়। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বারবারই দেখিয়ে দেন, বিবাহিত জীবনও কতটা সতেজ আর উচ্ছ্বাসে ভরপুর হতে পারে। প্রকাশ্যে হোক বা সোশ্যাল মিডিয়ায়-প্রতি মুহূর্তে তারা একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে একটুও কৃপণতা করেন না।

স্বামীর কাজ, নতুন লুক-সবকিছু নিয়েই উচ্ছ্বাসের সঙ্গে প্রতিক্রিয়া জানান দীপিকা। আবার দীপিকার কোনো সিনেমা প্রকাশ্যে এলেই প্রশংসায় ভরিয়ে দেন রণবীর। এবার সোশ্যাল মিডিয়াতেই আলোচনার কেন্দ্রে তাদের ভালোবাসা। রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে নিজেকে সামলাতে পারেননি দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে লিখেছেন- ‘ওহ সো এডিবল!’-যা নিয়ে শুরু হয়েছে দারুণ আলোচনা। তার মন্তব্যে স্পষ্টই প্রকাশ পেয়েছে তীব্র আকর্ষণ, যা নজর এড়ায়নি বলিউডপাড়ার কারও।

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধরের রহস্য-অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর’। তারকাবহুল এ ছবিতে মূল চরিত্রে রণবীর সিংয়ের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুন। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের পটভূমিতে নির্মিত এই ছবিতে রণবীরের হিংস্র, রাগি লুক ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনায়।

ছবি মুক্তির আগে রণবীরের আরেকটি লুক সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, কালো সানগ্লাস, কানে দুল, ফ্রেঞ্চকাট দাড়ি-সব মিলিয়ে একেবারে ভিন্ন রূপে দেখা যায় তাকে। আর সেই লুকেই ফের মুগ্ধ ‘মস্তানি’ দীপিকা। ইনস্টাগ্রামের কমেন্টে বোঝা যাচ্ছে, স্বামীর প্রতি তার মুগ্ধতা আগের মতোই অটুট, উচ্ছ্বাসও কমেনি একটুও।

রণবীরের ছবির নিচে দীপিকার এই মন্তব্য এখন বলিউড অন্দরের রসালো আলোচনার বিষয়। স্পষ্টই বোঝা যাচ্ছে- ‘রাম-লীলা’ জুটির প্রেমের আগুন এখনও ততটাই প্রজ্বলিত, এখনও তারা একে অপরকে নিয়ে সমানভাবে উচ্ছ্বসিত।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের