অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

দুঃসময় যেন পিছুই ছাড়ছিল না লিভারপুলকে। টানা ৩ ম্যাচ হেরে হতাশ করে সমর্থকদের। তবে এবার পেয়েছে জয়ের দেখা। মোহাম্মদ সালাহকে ছাড়াই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে দলটি ২-০ ব্যবধানে।

এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসানও হলো। লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে গোলের সূচনা করেছে আলোকসান্দার ইসাক। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে লিভারপুলকে লিড এনে দেন তিনি। আর অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।

টানা ৩ ম্যাচ পর পাওয়া জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭ নম্বরে।

ইদানিংকালে ভালো পারফরম্যান্স করতে না পারায় মোহামেদ সালাহকে মাঠে নামাননি আর্নে স্লট। বেঞ্চে বসে তিনি দেখলেন দলের জয়।

ম্যাচের ২১ মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি আলেকসান্দার ইসাক। ৩৯ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও দুর্বল শটে গোল করতে পারেননি ফ্লোহিয়ান ভিয়েৎস। এবারও ঠেকিয়ে দেন গোলকিপার আলফুঁস আরিওলা।

৬০তম মিনিটে এসে অবশেষে গোলের খরা ভাঙেন ইসাক। কোডি গাকপোর নিচু করে বাড়ানো কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই শট নেন তিনি, যা পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে। গত সেপ্টেম্বরে ১২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেওয়া ইসাক এভাবেই পেলেন তাদের হয়ে প্রিমিয়ার লিগে প্রথম গোলের স্বাদ।

৮১ মিনিটে মাঝমাঠে লিভারপুলের সোবোসলাইকে ফাউল করেন নিকলাস ফুয়েলখুগ। সেই সিদ্ধান্ত নিয়ে রেফারির সঙ্গে অকারণে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন লুকাস পাকেতা। এরপরও শান্ত হতে না পেরে ফের আপত্তি জানালে দেখা যায় লাল কার্ডও।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গাকপো দারুণ এক গোল করে ব্যবধান ২–০ করেন। জো গোমেজের উঁচু করে বাড়ানো পাস বুক দিয়ে থামিয়ে অসাধারণ নিয়ন্ত্রণে নেন তিনি, এরপর শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা