যে উপায়ে জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি দূর করতে চান। এটা জ্বালানি রপ্তানি ও শুল্ক বাড়ানোর মাধ্যমে করা যেতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেছেন।

ইশিবার সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জাপান শিগগির রেকর্ড পরিমাণে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ঐতিহাসিক নতুন চালান আমদানি শুরু করবে।

তিনি বলেন, আলাস্কার মধ্য দিয়ে একটি পাইপলাইন নির্মাণের জন্য উভয় পক্ষ আলোচনা করছে। আলাস্কাকে জাপানের সবচেয়ে কাছের প্রধান তেল ও গ্যাসের কেন্দ্র এবং অন্য যেকোনো স্থানের চেয়ে অর্ধেকেরও কম দূরত্ব বলেও অভিহিত করেছেন ট্রাম্প।

ইশিবা বলেছেন, এলএনজি রপ্তানির ক্ষেত্রে বাইডেন প্রশাসনের অনীহা সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। ফলে জাপানে এখন রপ্তানির সিদ্ধান্তের জন্য ট্রাম্পের উত্সাহকে স্বাগত জানিয়েছে তিনি।

জাপানের এই নেতা বলেন, আমরা শুধু এলএনজিই নয়, বায়োইথানল, অ্যামোনিয়াসহ অন্যান্য জিনিসও স্থিতিশীল মূল্যে আমদানি করতে আগ্রহী।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাপানের সঙ্গে ঘাটতি যেমন আছে তা সহ্য করবেন না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ন্যায্যতা ও পারস্পরিক নীতিরভিত্তিতে সব দেশের সঙ্গে বাণিজ্য পরিচালনা করবে।

ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষাণা দিয়েছেন যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে সেসব দেশের ওপর শুল্ক আরোপ করবেন ও রপ্তানি বাড়াবেন।

এরই মধ্যে চীনের ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তবে চীনও পাল্টা পদক্ষেপ নিয়েছে।

  • Related Posts

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    মারণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই নতুন করে আরেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে।…

    Continue reading
    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প