যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৭১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থায় হামলার ঘটনা ঘটেছে।

বুলডোজার ও ট্যাংক নিয়ে মধ্য গাজার দেইর এল–বেলাহ শহরে অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত দুই দিনে সেখান থেকে এক লাখের বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন।

আল–জাজিরার তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতির চুক্তি সইয়ের লক্ষ্য নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। আলোচনায় অংশ নিতে জ্যেষ্ঠ নেতা খলিল আল–হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। একই দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ, যা এখনো চলছে।

হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধে গাজা উপত্যকায় ৪০ হাজার ৩৩৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে।

আর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলায় নিহত হন ১ হাজার ১৩৯ জন। এ তথ্য ইসরায়েলের প্রশাসনের।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর