যুক্তরাষ্ট্র শাটডাউন অবসানে ১.২ ট্রিলিয়ন ডলারের বিলে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রে সরকারি সাময়িক শাটডাউন শেষ করতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রতিনিধি পরিষদে অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এতে সই করেন।

তবে শীর্ষ ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের গণ–বহিষ্কার কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি মানা না হলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)-এর জন্য ভবিষ্যৎ অর্থায়ন তারা আটকে দেবেন।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের ব্যয় অনুমোদন বিলটি খুব অল্প ব্যবধানে (২১৭ বনাম ২১৪) ভোটে পাস করে। রিপাবলিকানদের মধ্যে ২১ জন বাদে সবাই বিলের পক্ষে ভোট দিয়েছে, আর ডেমোক্র্যাটদের মধ্যেও ২১ জন ছাড়া সবাই বিপক্ষে ভোট দিয়েছে।

পরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করলে গত শুক্রবার থেকে শুরু হওয়া শাটডাউনের পরিসমাপ্তি ঘটে। ওই শাটডাউনের কারণে প্রতিরক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, শ্রম এবং পরিবহণসহ একাধিক দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।

ডেমোক্র্যাটরা ডিএইচএসের অর্থায়ন বাড়াতে সম্মতি না দেওয়ায় এই অর্থায়ন সংকট তৈরি হয়। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার ঘটনার পর ডেমোক্র্যাটরা অভিবাসন আইন প্রয়োগে নতুন বিধিনিষেধ আরোপের দাবি তোলেন।

  • Related Posts

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে…

    Continue reading
    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ