যুক্তরাষ্ট্র থেকে ফিরে শুটিংয়ে যোগ দিলেন নিলয় আলমগীর

যুক্তরাষ্ট্রে ৫ মাস কাটিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। নভেম্বরে সেখানেই বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানান নিলয়।

তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।

গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন নিলয়। পরিবারকে সময় দিয়ে দুদিন বিশ্রাম নেওয়ার পর রোববার থেকেই ফের শুরু করেছেন শুটিং। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় কাজ থেকে সম্পূর্ণ বিরতিতে ছিলেন তিনি। তবে দেশে ফিরেই যেন পুরোনো ছন্দে ফেরার প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।

নতুন যে নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছেন, সেটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এর দৃশ্যধারণ। নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলাঞ্জনা নীলা। এই জুটিকে খুব বেশি একসঙ্গে দেখা না গেলেও নির্মাতা জানান, গল্পে তাদের রসায়ন ভিন্ন মাত্রা যোগ করবে।

পরিচালক আরও জানান, এই নাটকের কাজ শেষ করেই টানা আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। ওই দুটি প্রজেক্টে তার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে।

ঈদ পর্যন্ত টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে নিলয়ের।

উল্লেখ্য, তিনি দেশের বাইরে থাকলেও এ সময় তার অভিনীত ‘মায়াবনের হরিণ’, ‘অন্য মানুষ’, ‘বাঁচবো না’, ‘পিতাপুত্রের বয়স’, ‘ঘরের নেত্রী’সহ বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প