যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এই হামলার ফলে ওই দেশগুলো বিমান চলাচল বন্ধ ও সাময়িক স্থগিতও হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের প্রতিরক্ষামূলক হামলায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছে এবং বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহতও হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রবাসে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই যুদ্ধের ফলে দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও বেশ উদ্বিগ্ন।

মঙ্গলবার কুয়েত থেকে মাহফুজ রাকিব নামে এক বাংলাদেশি বিবিসি বাংলাকে বলেন, একটু পরপর সাইরেন, মাথার ওপর দিয়ে মিসাইল যাচ্ছে, এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। আমার বাসার ঠিক ওপরে দেখতে পাচ্ছি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে মিসাইল ইন্টারসেপ্ট করা হচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।

এক নির্মাণ শ্রমিক জানান, গত শনিবার ইরান প্রতিরক্ষামূলক হামলা শুরুর পর প্রথমে তাদের কাজ চালিয় যেতে বলা হয়েছিল। পরে মিসাইল হামলা বাড়তে থাকলে সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ। গত তিনদিন ধরে তাদের সব কাজ বন্ধ রয়েছে। এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারগুলোতে ব্যাপক প্রভাব পড়বে।

কাতারের দোহায় থাকেন শ্রমজীবী নিয়ামত উল্লাহ। তিনি জানাচ্ছিলেন, ইরানে হামলা হওয়ার থেকে ইরান যে প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কাতার একটি।

বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মন্ত্রণালয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখছে। শ্রমবাজারের যেন কোনো প্রভাব না পড়ে বা প্রবাসী বাংলাদেশিদের সংকটে পড়তে না হয়, সেই যোগাযোগ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প