যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নিহত ২০

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন ‘হেলেন’। ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার প্রায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আঘাত হানে হারিকেন হেলেন। এতে উপকূলীয় এলাকায় বিস্তৃত অঞ্চলজুড়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকা থেকে পাওয়া স্থিরচিত্রে দেখা গেছে, বহু নৌযান উল্টে আছে, গাছ উপড়ে পড়েছে, পানিতে আটকা যানবাহন আর রাস্তাঘাট তলিয়ে গেছে।

ঝড়ের তোড়ে গাড়িতে ধ্বংসাবশেষ পড়ে এক চালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। তিনি বলেন, সকাল হলে হয়তো আরও মৃত্যুর খবর পাওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ করা কোম্পানিগুলো বলেছে, ফ্লোরিডায় ১২ লাখের বেশি গ্রাহক আর জর্জিয়ায় ৮ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) মতে, নথি রাখা শুরুর পর যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে হারিকেন হেলেন যৌথভাবে ১৪তম। আর ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সপ্তম।

ফ্লোরিডায় আঘাত হানার সময় হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। পরে জর্জিয়ার ওপর দিয়ে উত্তরে অগ্রসর হওয়ার সময় হারিকেনটি দুর্বল হয়ে পড়ে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের