যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ‘উপায়’ আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে না পারার সাংবিধানিক সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ মার্চ) এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে, তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে, ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের পরেও প্রেসিডেন্ট থাকার চেষ্টা করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে না পারার যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তা এড়ানো যেতে পারে।

এর আগেও ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে, তিনি পরের মেয়াদেও নির্বাচন করতে চান। তখন তার এই বক্তব্যকে রসিকতা বলে দাবি করেছিলেন অনেকে। কিন্তু রোববারের সাক্ষাৎকারে ট্রাম্প বেশ গুরুত্ব দিয়েই তৃতীয় মেয়াদে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, না, আমি মজা করছি না। আমি মজা করছি না। এমন ‘পদ্ধতি’ আছে যা দিয়ে আপনি সাংবিধানিক সীমাবদ্ধতা এড়াতে পারেন। অর্থাৎ এবার তিনি রসিকতা করেননি। তবে এটা নিয়ে এখনই ভাবার সময় হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টানা দুই বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। তবে সাংবিধানিক সংশোধনী বাতিল করার সুযোগ রয়েছে। আর তার জন্য জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট ও ৫০টি মার্কিন রাজ্যের তিন-চতুর্থাংশের আইনসভার অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে, চলতি বছর দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার সময় সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বয়স ছিল ৭৮ বছর। যদি তিনি ২০২৮ সালের নভেম্বরের নির্বাচনে প্রতিযোগিতা করে জয়লাভ করেন , তবে তার বয়স হবে ৮২।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি