যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে কিউবা

তেল সরবরাহ আটকে দেওয়ার হুমকি দেওয়ার পর কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। কিউবার এক কূটনীতিক বলেছেন, কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য্যে যোগাযোগ আছে। কিন্তু এখনো তা আনুষ্ঠানিক ‘সংলাপে’ রূপ নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভানার ওপর চাপ বৃদ্ধির পর দুদেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।

কিউবার উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কোসিও সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার সচেতন যে কিউবা ‘একটি গুরুতর, অর্থপূর্ণ এবং দায়িত্বশীল সংলাপ করতে প্রস্তুত’।

কিউবার দীর্ঘকালীন মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর কিউবা সরকারের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়েছে। ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ডি কোসিও বলেন, আমাদের বার্তা বিনিময় হয়েছে, আমাদের দূতাবাস রয়েছে, আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের সংলাপের একটি টেবিল আছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ডি কোসিও বলেন, যদি আমরা একটি সংলাপ করতে পারি, তাহলে হয়তো তা আলোচনার দিকে এগিয়ে যেতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, কিউবার জন্য কিছু বিষয় এখনো আলোচনার বাইরে, যার মধ্যে রয়েছে দেশের সংবিধান, অর্থনীতি এবং এর সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান