যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাঁজার ওপর মার্কিন ফেডারেল বিধিনিষেধ শিথিলের সম্ভাবনা রয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে বক্তব্য দেওয়া কথা রয়েছে।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গাঁজা পুনঃশ্রেণিবিন্যাস নিয়ে ট্রাম্প বক্তব্য দিতে পারেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত নয়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি গাঁজাকে কম ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পুনঃশ্রেণিবিন্যাস করার জন্য একটি নির্বাহী আদেশ বিবেচনা করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মাদক আইন অনুযায়ী গাঁজা শিডিউল-১ তালিকাভুক্ত। এই তালিকায় আছে হেরোইন, একস্ট্যাসি ও পেয়োটের মতো মাদকও রয়েছে।

ট্রাম্প জানান, গাঁজাকে শিডিউল-৩ এ স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় কোডিনযুক্ত ব্যথানাশক, কেটামিন ও টেস্টোস্টেরনের মতো ওষুধ রয়েছে।

আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি, বলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, গাঁজাকে শিডিউল-৩ এ স্থানান্তর করা হলে যুক্তরাষ্ট্রের গাঁজা শিল্পে বড় পরিবর্তন আসবে। এতে অপরাধমূলক শাস্তি কমতে পারে, চিকিৎসা গবেষণার সুযোগ বাড়বে এবং ব্যাংক ও বিনিয়োগকারীদের জন্য এ খাতে অর্থায়নের পথ খুলে যাবে।

এই খবরে ইতোমধ্যে ক্যানাবিস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। আইন বিশেষজ্ঞ স্টিভ লেভিন বলেন,গাঁজা পুনঃশ্রেণিবিন্যাস হলে এর নিয়ন্ত্রণ ও কর ব্যবস্থাপনা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা শুরু হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প