ম্যাচ জয়ে শীর্ষে আর্জেন্টিনা, সেরা বিশেও নেই ব্রাজিল

২০২০ সালে শুরু হওয়া এই দশকটা যেন আর্জেন্টিনার জন্য আর্শীবাদ হয়ে ধরা দিয়েছে। করোনা ভাইরাস পরবর্তী সময়ে ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের স্বাদ পেয়েছে। এরপর ফিনালিসাম হয়ে কাতার বিশ্বকাপ। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর ফের কোপা শিরোপা জয়। শিরোপায় আর্জেন্টিনার যখন জয়জয়কার তখন কঠিন সময় পার করতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে।

এই দশকে ফুটবলে ঘটে গেছে অনেক কিছু। সর্বকালের সেরা দুই ফুটবলার ডিয়েগো ম্যারাডোন ও পেলের মতো কিংবদন্তি যেমন বিদায় নিয়েছে। তেমনি বিশ্বকাপ শিরোপায় পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। আর এই সময়ে ফুটবলে আধিপত্য বিস্তার করা দলটিও আর্জেন্টিনা।

২০২০ সালের পর ট্রান্সফারমার্কেটের ১০ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ৪৮ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যেই তালিকায় সেরা বিশেও নেই ব্রাজিল।

পরিসংখ্যান বলছে, এ সময়ে ৫৮টি ম্যাচ খেলে আর্জেন্টিনার জয় ৪৮ ম্যাচে। এ তালিকায় পরের অবস্থানে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কোর। ৬৪ ম্যাচ খেলে তাদের জয় ৪৫টি। তালিকার তিন নম্বরে অবস্থান পর্তুগালের। ৬০ ম্যাচে ৪১ জয় পেয়েছে রোনাল্ডোর দল। তার পরে অবস্থান জাপানের। ৫৬ ম্যাচে ৪০ জয় এশিয়ার দেশটির।

তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই তালিকার সেরা দশে জায়গা হয়নি ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলোর। ব্রাজিলের অবস্থান হয়েছে ২১ নম্বরে। ১০ অক্টোবর পর্যন্ত ৫২ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৩ ম্যাচে। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থা অবশ্য আরও খারাপ। ৫৮ ম্যাচে তাদের জয় ২৮টিতে, অবস্থান ৩২ নম্বরে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প