মৌলভীবাজারে রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গা নারী-শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন।

সোমবার (২৩ জুন) ভোরে এসব ব্যক্তিদের সীমান্তবর্তী চা বাগানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেন। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ঠেলে পাঠাচ্ছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এ ধরনের ঘটনা থেমে নেই।

তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটক ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের