মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলা মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

আজ শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে।

বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রে যদি তারা চায়, তাহলে বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে।’

মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় ভারতের অনেক রাজনৈতিক নেতা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কলকাতা দলের জন্য বড় ধাক্কাই বলা চলে। কেননা বোলিংয়ে বৈচিত্রের কারণে ডেথ ওভারে তিনি খুবই কার্যকরি।

ভারতের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দেবকীনন্দন ঠাকুর আগেই মন্তব্য করেছেন, যে কেকেআরের কর্তৃপক্ষ ও শীর্ষ নেতৃত্বের উচিত মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাইরে রাখা।

অন্যদিকে, বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান