মোদীকেও কি ‘অপহরণ’ করবেন ট্রাম্প, প্রশ্ন কংগ্রেস নেতার

ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবনের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আলোচনা। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন— ভেনেজুয়েলার মতো কিছু কি ভারতে ঘটতে পারে? ডোনাল্ড ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে (মোদী) অপহরণ করবেন?

কংগ্রেস নেতার এ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের একাংশ চবনের মন্তব্যকে অবিবেচক, অযৌক্তিক এমনকি দেশের জন্য অপমানজনক বলেও কটাক্ষ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চবন মূলত ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছিলেন। তার দাবি, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে কার্যত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।

চবন বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে লাভ আগে হতো, তা আর থাকবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সে প্রচেষ্টা এরই মধ্যে শুরু হয়েছে।

এরপরই তিনি প্রশ্ন তোলেন— যদিও ভেনেজুয়েলার ক্ষেত্রে যা ঘটেছে, তেমন কিছু ভারতের ক্ষেত্রেও ঘটে?

এই মন্তব্য আসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একদিন আগের বক্তব্যের পরপরই। খাড়গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য উদ্ধৃত করে মোদীকে আক্রমণ করেন।

খাড়গে বলেন, আমি একটি অডিও শুনেছি যেখানে ট্রাম্প বলেছেন— মোদী তাকে সম্মান করেন এবং তার কথা শোনেন। এর মানে কী? এর মানে মোদী তার নিয়ন্ত্রণে। এরপর তিনি জনপ্রিয় চলচ্চিত্র ‘মিস্টার ইন্ডিয়া’র সংলাপ টেনে বলেন, মোগাম্বো খুশ হুয়া।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত