মেহেরপুরে কুপিয়ে ও বোমা বিস্ফোরণ করে ছিনতাই

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে কুপিয়ে ও বোমা মেরে মোটরসাইকেল এবং টাকা ছিনতাই করেছে একদল অজ্ঞাত ছিনতাইকারী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিঃ এর ভেটেরিনারি প্রমোশন অফিসার মাজেদুর রহমান ও ইথিক্যাল ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী গাংনী শহরে বসবাস করেন। শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেলে তারা করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্সেমিগুলোতে টাকা আদায় করতে গিয়েছিলেন। আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন তারা। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের করমদি গ্রামের ব্রিজের পাশে পৌঁছালে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা মাজেদুর রহমান ও মিরাজ আলীর ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। জীবন রক্ষায় মাজেদুর রহমান চিৎকার দিলে তার ওপরে বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ বলেন, মাজেদুর রহমানের বাম হাতে ধারালো অস্ত্রের কোপে এবং বোমার আঘাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়াও তার ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে বোমায় ক্ষত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত মিরাজ আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার এসআই কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’