মেসির সাক্ষাৎ পেলেন বলিউড বাদশা

লিওনেল মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসার কথা নিজেই জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকার কথাও ছিল পরিকল্পনায়। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ছোট ছেলে আব্রামকে নিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করলেও মাঠে আর যাওয়া হয়নি কিং খানের। হোটেল থেকেই সরাসরি বিমানবন্দরের পথে রওয়ানা হয়ে ফিরে গেছেন মুম্বাই।

একটি সূত্রে জানা গেছে, কলকাতায় পৌঁছে হোটেলেই মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। সেখানে আব্রাম ছবি তোলে ফুটবল তারকার সঙ্গে। পরে মেসি ও শাহরুখ একসঙ্গে ফ্রেমবন্দিও হন। তবে যুবভারতীতে যাওয়ার আর সুযোগ হয়নি বাদশার।

প্রায় প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকেন শাহরুখ খান। এ বছর সেখানে তার অনুপস্থিতি অনুরাগীদের খানিকটা হতাশ করেছিল। তবে মেসির কলকাতা সফর ঘিরে ভক্তদের আশা ছিল, অন্তত যুবভারতীতে এক ফ্রেমে দেখা যাবে বিশ্বফুটবল তারকা ও বলিউড বাদশাকে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

কেন মাঠে গেলেন না শাহরুখ? জানা গেছে, মেসিকে দেখতে ভোর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। মেসি মাঠে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে প্রায় ৭০-৮০ জন। গ্যালারি থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাকে। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মুহূর্তের মধ্যে মাঠজুড়ে তৈরি হয় বিশৃঙ্খলা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেসিকে। নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয় পরবর্তী সব কর্মসূচি। সেই কারণেই যুবভারতীতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শাহরুখ খানও। এরপর হোটেল থেকে সরাসরি বিমানবন্দরে গিয়ে মুম্বাই ফিরে যান তিনি।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান