মেসিকে সেরা মানতে নারাজ রোনালদো

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এমনকি ‘সর্বকালের সেরা’ বিতর্কটাও যেন থামিয়েই দিয়েছেন। তবে এবার সেই বিতর্ককে ফের সামনে এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো নিজেকে মেসির চেয়েও সেরা বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে নিজেকেই সেরা দাবি করেন রোনালদো। যখন মরগান প্রশ্ন করেন, ‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’, তখন রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। এখন আমি বিনয়ী হতে চাই না।’

সাক্ষাৎকারের টিজারে দেখা যায়, রোনালদো সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও খোঁটা দিয়ে মতামত দিয়েছেন। রুনি একসময় বলেছিলেন, মেসি-ই ফুটবলের শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, ‘এ ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।’

রোনালদো মজার ছলে আরও বলেন, ‘অনেকে বলে আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি, তবে সত্যি কথা হলো, আমি বহু বছর আগেই বিলিয়নিয়ার হয়েছিলাম।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো নিজেদের ভক্ত এবং বিশ্লেষকদের মধ্যে বিতর্ক-বিভাজন তৈরি করে রেখেছেন। তবে ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতার পর নিজেকে সেরাদেরও সেরার তালিকায় নিয়ে গিয়েছেন মেসি, এমনটাই মত অনেকের।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর