মারা গেছেন তিনবার অস্কার-মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার ওহাই শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আট দশকজুড়ে দীর্ঘ অভিনয় জীবনে তিনবার অস্কারে মনোনীত হয়েছিলেন এই গুণী অভিনেত্রী। মার্টিন স্করসেজির ‘অ্যালিস ডাজ়ন’ট লিভ হিয়ার এনিমোর’, ডেভিড লিঞ্চের ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ এবং ‘র‌্যাম্বলিং রোজ’ – এই তিন ছবির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মেয়ে, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমার অসাধারণ নায়িকা এবং মায়ের আত্মা আজ সকালে আমার পাশে থেকেই স্বর্গে পাড়ি জমিয়েছেন। তিনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।’

১৯৩৫ সালে মিসিসিপিতে জন্ম নেওয়া ডায়ান ল্যাড দক্ষিণী সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে ওঠেন। টেলিভিশন, মঞ্চ এবং সিনেমায় সমান পারদর্শিতায় অভিনয় করেছেন তিনি। স্করসেজির ‘অ্যালিস ডাজ়ন’ট লিভ হিয়ার এনিমোর’ ছবিতে এক চটপটে ওয়েট্রেস চরিত্রে অভিনয় করে বড় পর্দায় পরিচিতি পান।

পরবর্তীতে ডেভিড লিঞ্চের কাল্ট ক্লাসিক ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিতে তিনি অভিনয় করেন মেয়ে লরা ডার্নের মা হিসেবে। এক ভয়ংকর প্রতিশোধপরায়ণ নারীর চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় আন্তর্জাতিক প্রশংসা।

এর পরের বছর ‘র‌্যাম্বলিং রোজ’ ছবিতেও মা-মেয়ের জুটি আবার পর্দায় আসে। যা ৯০-এর দশকের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়।

অভিনেত্রী লরা ডার্ন শোকবার্তায় আরও লেখেন, ‘তিনি শুধু এক মহান অভিনেত্রী নন, ছিলেন সৃষ্টিশীল এক আত্মা। তিনি পৃথিবীকে ভালোবাসতেন নিঃস্বার্থভাবে। এখন তিনি স্বর্গে তার দেবদূতদের সঙ্গে উড়ছেন।’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর