মেসিকে ছাড়াই ব্রাজিল ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

চলতি মাসের শেষদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজ (১৭ মার্চ) এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে আলবিসেলেস্তিরা। ২৬ সদস্যের স্কোয়াডে নেই দেশটির ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।

আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেসি। তবে ঠিক কী ইনজুরিতে পড়েছেন ইন্টার মায়ামির এই তারকা, সে সম্পর্কে জানা যায়নি। 

মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গঞ্জালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি এবং পাওলো দিবালা।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনর্দো বলের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস ওতামেন্ডি, ফ্যাকুন্ডো মদিনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।  

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোন।

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিংগুয়েজ, দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া। 

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ