মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ, পুলিশসহ আহত ১২০

মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ-সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।

মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে।

২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।

তিনি জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে এবং ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

ভাজকুয়েজের মতে, ডাকাতি এবং হামলার মতো অপরাধের জন্য কর্তৃপক্ষ ২০ জনকে গ্রেফতার করেছে। একটি সংবাদপত্রের সাংবাদিকের ওপরও হামলার খবর পাওয়া গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর