গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মুহূর্তের মধ্যেই বাসটি পুড়ে যায়।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ বলেন, আমরা বাসের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নামতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলটি যানবাহন চলাচলের জন্য ব্যস্ত একটি এলাকা। বাসে হঠাৎ অগ্নিকাণ্ডে আশপাশের পরিবহন ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ আগুন ধরে যায়। আমরা এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছি এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজতে তদন্ত চলছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স