মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়, বানিয়েছেন আকরাম খান।

আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার থেকে দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহাকে, যাদের বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেন রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি যুক্ত হন মুক্তিবাহিনীতে। সবরও যোগ দেন মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখান রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ‘নকশি কাঁথার জমিন’।

‘নকশি কাঁথার জমিন’ দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। গত ২৫ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল ‘নকশি কাঁথার জমিন’-এর এক বিশেষ প্রদর্শনী। ছবি প্রসঙ্গে জয়া আহসান জাগো নিউজকে বলেন, ‘মুক্তিযুদ্ধে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই মানুষগুলোর গল্প নিয়েই এই ছবি। তাই সাধারণ মানুষ ছবিটা দেখে কী বলছেন, সেটা জানার অপেক্ষায় আছি। যারা দেখেছেন, তারা তো খুব ভালো বলছেন।’

ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেজুতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। ‘নকশি কাঁথার জমিন’ ছবিটি নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী।

এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘নকশী কাঁথার জমিন’। পেয়েছে কিছু পুরস্কারও। তারমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগের পুরস্কার অন্যতম। পেয়েছে দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগস্ক্রিন প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ছবিটি। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল ‘নকশি কাঁথার জমিন’।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের